ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অভিমানে নদীতে ঝাঁপ, ১০ দিন পর মিলল গলিত লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ১১ জুলাই ২০২৪
অভিমানে নদীতে ঝাঁপ, ১০ দিন পর মিলল গলিত লাশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজের ১০ দিন পর জনি মুখার্জীর গলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। বুধবার রাতে নদীর শাহ আমানত সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জনি মুখার্জী নগরের পাঁচলাইশ এলাকার রাধামাধব আখড়ার মুকুন্দ মুখার্জীর ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

গত ৩০ জুন কালুরঘাট ফেরিঘাটের পন্টুন থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হন জনি মুখার্জী। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

Advertisement

স্বজনরা জানান, ৩০ জুন দুপুর দেড়টার দিকে অভিমান করে ঘর থেকে বেরিয়ে যান জনি। বাড়ি না ফেরায় ১ জুলাই পাঁচলাইশ থানায় জিডি করেন তার স্ত্রী। পরবর্তীতে কালুরঘাট ফেরিঘাটের সিসিটিভি ফুটেজ দেখে জনির কর্ণফুলী নদীতে লাফ দেওয়ার বিষয়টি নিশ্চিত হন স্বজনরা। এরপর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ পাওয়া যায়নি।

সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পরনে থাকা জামা-কাপড় দেখে লাশটি জনি মুখার্জীর বলে নিশ্চিত হন। লাশটি সম্পূর্ণ পচে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!