ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ মামলার আসামি সেই দুর্ধর্ষ সামেদ আলী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪০, ৬ জুলাই ২০২৪
৯ মামলার আসামি সেই দুর্ধর্ষ সামেদ আলী গ্রেফতার
গ্রেফতারকৃত সামেদ আলী

নারায়ণগঞ্জের ফতুল্লার আকবর নগরের সেই দুর্ধর্ষ সামেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রাম। এ গ্রামে ইটখোলায় চাঁদাবাজি ও জমি দখলের প্রভাব নিয়ে রহিম হাজি ও সামেদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এতে মুখোমুখি দুই গ্রুপের টেঁটাযুদ্ধে এ পর্যন্ত একাধিক লোকজন নিহত ও আহত হয়েছেন। অনেকের বাড়ি ঘর ভাঙচুর করে আসবাবপত্র লুট করা হয়েছে। তাদের এ সংঘর্ষের আতঙ্কে কয়েক গ্রামের মানুষ বাড়ি ঘর ছেড়ে অন্যত্রে বসবাস করতেন। তাদের সংঘর্ষ থামাতে পুলিশকে শত রাউন্ড গুলি ছুড়তে হতো। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও রহিম হাজি ও সামেদ আলীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, একটি প্রতারণা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ আরো ৯টি মামলায় সামেদ আলীর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!