ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ২৭ জুন ২০২৪
নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।

এর আগে, বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় ফতুল্লায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এমভি মনিপুরা নামে ট্রলারে এ অগ্নিকাণ্ড ঘটে। ট্রলারটিতে থাকা তেলের ড্রাম একেক পর এক বিস্ফোরণ ঘটে। সেখানে চারজন অবস্থান করছিলেন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। বাকি তিনজনের মধ্যে একজন নিখোঁজ, একজন অক্ষত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, বিস্ফোরক অধিদফতর ও মেঘনা ডিপোসহ সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে, কারো কোনো গাফিলতি আছে কি-না এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!