ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২৬ জুন ২০২৪
নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, নিহত ১
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকি তিনজনের মধ্যে একজন নিখোঁজ, একজন অক্ষত অবস্থায় ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে ট্রলার থেকে হতাহতদের উদ্ধার করা হয়। এর আগে দুপুরে বুড়িগঙ্গায় ওই ট্রলারে অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারের ভেতরে চারজন ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। এর মধ্যে একজন লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একজন নিখোঁজ, একজন অক্ষত অবস্থায় ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

জানা যায়, দুপুর দেড়টার দিকে হঠাৎই ওই ট্রলারে আগুন ধরে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হয়। এতে নদী ও তীরে বসবাস করা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমাদের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রলার থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আরেকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একজন অক্ষত অবস্থায় উদ্ধার হলেও আরেকজন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!