বুধবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির জাহাঙ্গীর মার্কেট এলাকায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম নুরজামাল ইসলাম সদর উপজেলার হারাটি ইউপির ঢাকনাই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির উত্তর চিনিপাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন মকতবে শিক্ষার্থীদের পড়াতে বাড়ি থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নুরজামাল ইসলাম। পথিমধ্যে জাহাঙ্গীর মার্কেট এলাকায় পৌঁছলে রংপুরগামী একটি বাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।