ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৭ মে ২০২৪
লালমনিরহাটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
প্রতীকী ছবি

লালমনিরহাটে স্ত্রী জোৎনা বালা হত্যার দায়ে স্বামী শুশীল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৭ মে) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান দণ্ডপ্রাপ্ত শুশীল চন্দ্রের অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা মালদা পাড়া গ্রামের বাসিন্দা শুশীল চন্দ্র পারিবারিক কলহের জেরে স্ত্রী জোসনা বালাকে হত্যা করে। পরে নিহতের ভাই ফনি বর্মন বাদী হয়ে ২০১১ সালের ১৫ জুন তারিখে হাতীবান্ধা থানায় শুশীল চন্দ্রের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
লালমনিরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন জানান, দণ্ডবিধি ৩০২ বর্ণিত দণ্ডপ্রাপ্ত অপরাধ প্রমাণিত হওয়ায় রোববার এ রায় দেন আদালত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!