ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২২, ২১ মে ২০২৪
গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন
ফাইল ফটো

গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন (৪৫) নামের এক নারীকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ময়নুল ইসলাম নামের অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়।

সোমবার (২০ মে) গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত সিমা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের খোকন মোলার স্ত্রী ও দিনাজপুরের কোতয়ালি থানার আজিজুল হকের মেয়ে।

Advertisement

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি বদরুন্নাহার বেবী।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে মামলা করে। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!