ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ২০ মে ২০২৪
চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে মাদক মামলায় এক যুবককে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

সোমবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শাহজাহান। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, ২০২১ সালের ১৫ জুন লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্স গেট এলাকা থেকে মো. শাহজাহানকে মোটরসাইকেলসহ আটক করে লোহাগাড়া পুলিশ। এ সময় তার কাছ থেকে পাওয়া বাজারের ব্যাগ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন এসআই গোলাম কিবরিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। 

এর আগে, ২০২২ সালের ৩০ মে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় গ্রেফতার হলেও পরে আসামি জামিনে গিয়ে পলাতক থাকেন। তারা বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!