রোববার (১৯ মে) বিকেলে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় দেন।
দণ্ডিতপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার বটতৈল মসজিদপাড়া এলাকার মৃত আবজাল উদ্দিন খোকা মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম দুলাল ও একই এলাকার মো. সিরাজ খাঁ এর ছেলে মো. আ. আলীম।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ ডিসেম্বর বিকেলে এসআই আবু সায়েমের নেতৃত্বে পুলিশের একটি দল গোয়ালন্দ উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে। এ সময় প্রাইভেটকার তল্লাশি করে ৮৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পুলিশ দুই আসামিকে আটক ও প্রাইভেটকার জব্দ করে। পরে পুলিশ বাদী হয়ে গেয়ালন্দ থানায় মাদক আইনে মামলা করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রোববার এ রায় দেন আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী আদালতের পিপি অ্যাডভোকেট উজির আলী।