সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেয়।
দণ্ডপ্রাপ্ত তাসলিমা মির্জাপুরের গোড়াই মঈন নগর এলাকার রাজু আহাম্মেদের স্ত্রী।
.png)
সরকারি কৌসুলী (পিপি) এস আকবর খান জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে মাদক বিক্রির সময় তাসলিমাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন ২০১৭ সালের ২৩ মে আদালতে চার্জশিট দাখিল করেন। সোমবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালতের বিচারক।