ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৮ মে ২০২৪
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দার তালমায় আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ সিপিসি-৪-এর কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার এ তথ্য জানান।

গ্রেফতার আজিজুল শেখ নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের দুলাল শেখের ছেলে। শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে পলাতক থাকা অবস্থায় আজিজুল শেখকে গ্রেফতার করা হয়।

Advertisement

র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, ২০১৮ সালের ৭ জুন জেলার নগরকান্দার মানিকদী পাগলপাড়া এলাকার গ্রীস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর মসজিদে তারাবির নামাজে যায়। এ সময় পথে তাকে অপহরণ করা হয়। পরে অন্তরকে পেতে তার মায়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। সে সময় আসামিদের ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণও দেয়া হয়। তবে মুক্তিপণ নিলেও তারা অন্তরকে ফেরত না দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বিলের মধ্যে মাটির নিচে উল্টো করে পুঁতে রাখে। ঘটনার ২১ দিন পর অন্তরের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। গত ২৭ মার্চ এ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের সময় ছয় জনের মধ্যে পাঁচ আসামি আদালতে উপস্থিত থাকলেও আজিজুল শেখ পলাতক ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!