ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ক্লাস চলাকালে স্কুলে আগুন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১২ মে ২০২৪
লালমনিরহাটে ক্লাস চলাকালে স্কুলে আগুন
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের কেবি বালিকা বিদ্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে দুটি শ্রেণিকক্ষ পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (১২মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। এদিকে, অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

জানা গেছে, রোববার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণির দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত। এ সময় ঐ শ্রেণিকক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে শ্রেণিকক্ষে আগুন দেখে আতঙ্কিত হয়ে শ্রেণিকক্ষ থেকে ছাত্রীরা বাইরে বেরিয়ে আসে।

Advertisement

কেবি বালিকা স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটির সবকিছু পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর প্রতিষ্ঠানপ্রধানকে ক্ষয়ক্ষতির তালিকা করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!