শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় আধাঘণ্টা বিদ্যুৎহীন ছিল ওয়ার্ডটি। তবে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
ওই ওয়ার্ডের দায়িত্বরত সিকিউরিটি গার্ড হায়দার আলী বলেন, এখানে বিদ্যুতের শর্ট সার্কিট হয়। সঙ্গে সঙ্গে আমরা সেটা নিয়ন্ত্রণ করি।
.png)
হাসপাতালের ওই ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন সজল জানান, বিকেলে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়। পরে আবার চলে আসে। এখন কোনো সমস্যা নাই।
একাধিক রোগীর স্বজন জানান, হাসপাতালে তেমন কোনো ঘটনা ঘটেনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান জালাল উদ্দিন মিন্টু জানান, শনিবার দুপুর ৩টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে একটি বক্সে ফায়ার করেছিলো। আইসিইউতে থাকা রোগীদের আত্মীয়-স্বজনরা ৩-৪ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলেন। আইসিইউ ইউনিটসহ হাসপাতালের সব কার্যক্রম স্বাভাবিক আছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আলী জানান, হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছিলো। কিন্ত অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বাদশা আলম বলেন, অগ্নিসংযোগের ঘটনা আমরা জানি না।