ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুফাতো ভাইয়ের লালসার শিকার কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫২, ২৪ জুন ২০২৪
ফুফাতো ভাইয়ের লালসার শিকার কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা
ফাইল ফটো

শেরপুরের নকলায় ফুফাতো ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে এক কিশোরী। 

এ ঘটনায় রোববার (২৩ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত শাহিন স্থানীয় হাবিবুর রহমানের ছেলে। এর আগে, শনিবার (২২ জুন) এ ঘটনায় নকলা থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই কিশোরীর বাবা।

লিখিত অভিযোগে জানা যায়, একই গ্রামের পাশাপাশি বাড়ি ও আত্মীয়তার সুবাদে ওই কিশোরীদের বাড়িতে শাহিনের যাতায়াত ছিল। সেই সুযোগে শাহিন কিশোরী মামাতো বোনকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করেন। এতে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী।

Advertisement

মামলার বাদী কিশোরীর বাবা বলেন, হঠাৎ মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করি। জিজ্ঞাসাবাদে মেয়ে আমাদের কাছে সব ঘটনা খুলে বলে। পরবর্তীতে থানায় ভাগ্নে শাহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।

থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, ওই কিশোরীর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। শাহিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!