ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার অভিযোগে ছেলের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ২৩ জুন ২০২৪
বাবার অভিযোগে ছেলের কারাদণ্ড
মাদকাসক্ত ছেলে জসিম উদ্দিনের সঙ্গে বাবা আরজু মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলে জসিম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২২ জুন) বিকেলে এ সাজা দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন (২২) জেলার পৌর শহরের মেড্ডা (তিতাসপাড়া) এলাকার আরজু মিয়ার ছেলে।

জানা যায়, জসিম উদ্দিন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত। শনিবার সকালেও দা নিয়ে পরিবারের লোকজনের ওপর হামলা করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে কাছে অভিযোগ করেন। বিকেলে তাকে আটক করে পুলিশ। পরে  মাদকাসক্ত জসিমকে ছয় মাসের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। 

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন জানান, ওই যুবক মাদকাসক্ত হয়ে অত্যাচার করত। তার বাবা অভিযোগ করলে তাকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সে নিজেও মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!