ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ২২ জুন ২০২৪
অটোরিকশা-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
দুর্ঘটনাকবলিত গাড়ি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। 

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় পৌঁছালে নবাবগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে অটোরিকশার দুই যাত্রীসহ ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

Advertisement

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!