ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুখোমুখি সংঘর্ষে আগুনে পুড়ল বাস, ২ যাত্রী নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৯, ২০ জুন ২০২৪
মুখোমুখি সংঘর্ষে আগুনে পুড়ল বাস, ২ যাত্রী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। বুধবার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের মহিষবের নামক স্থানে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পরপর বাসটিতে হঠাৎ আগুন লেগে গেলে ঘটনাস্থলেই বাসটি ভস্মীভূত হয়। তবে আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের মহিষবের নামক স্থানে দ্রুতগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটেরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পূর্বধলা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার এমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভাতে কাজ শুরু করেন। তবে এ সময় বাসের কাছে কোনো লোকজন ছিলেন না। দুর্ঘটনাকবলিত বাসের ভেতর কেউ ছিলেন না।  

খবর পেয়ে পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মৃতদের একজন হেলাল উদ্দিনের ছেলে শাকিল (১৭)। তার বাড়ি সালদিঘা গ্রামে। তবে বাসের আগুনের বিষয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে খালি বাসে আগুন লেগে থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!