ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাহজাদপুরে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১৮ জুন ২০২৪
শাহজাদপুরে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে সানোয়ার হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের খোদাবক্সের ছেলে।

স্থানীয়রা জানান, চর বর্ণিয়া গ্রামের আখের পক্ষ ও সায়েম পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষে সায়েম গ্রুপের সানোয়ার হোসেন নামে একজন মারা যান। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান, দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে আজ সকালে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে সানোয়ার হোসেন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!