নিহত অজ্ঞাত পথচারী (৫৮)। আহতরা হলেন- মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন (৩৪), বাস যাত্রী বেলাল হোসেন (৪০), শাকিল দেওয়ান (৩৮) ও শিল্পী আক্তার (৩৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (১৬ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক পথচারী। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল ওই পথচারীকে বাঁচাতে গিয়ে হাডব্রেক করে তার ওপরে উঠে যায়। এ সময় মোটরসাইকেলটির পেছন থাকা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে বামদিকে মোচড় দিয়ে সামনে আগানোর চেষ্টা করলে প্রাইভেটকারটির সম্মুখভাগ এবং পশ্চাৎভাগ যাত্রীবাহী দুটি বাসের সঙ্গে লেগে যায়। সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীবাহী বাস দুটিরও ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় পথচারী, মোটরসাইকেল চালক ও বাসের ৩ যাত্রী আহত হয়েছেন।
.png)
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জন রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে হাসপাতালে আনার পরপরই একজনের মৃত্যু হয়। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা পাঠিয়ে দিয়েছি।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।