ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা-মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১৬ জুন ২০২৪
অটোরিকশা-মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনাকবলিত গাড়ি

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার আবদুল হকের ছেলে মো. আলামিন (৩৫) ও পিরোজপুর জেলার দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলতাফ মুন্সী (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে আসা একটি অটোরিকশা রায়াপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক আলামিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে সেখানেই তাদের মৃত্যু হয়।

Advertisement

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!