ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হজ শেষে একসঙ্গে বাড়ি ফিরছিলেন ৪ হাজি, পথেই ঘটলো দুর্ঘটনা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ২২ জুন ২০২৪
হজ শেষে একসঙ্গে বাড়ি ফিরছিলেন ৪ হাজি, পথেই ঘটলো দুর্ঘটনা
দুর্ঘটনাকবলিত গাড়ি ও স্থানীয়রা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে হজ শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চার হাজিসহ ছয়জন আহত হয়েছেন। 

শনিবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে চার হাজিকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় নারায়নডহর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চার হাজিসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। গুরুতর অবস্থায় একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। 

Advertisement

আহত হাজি মো. কাসেম মিয়া জানান, তাদের চারজনের বাড়িই কিশোরগঞ্জ উপজেলায়। এ জন্য তারা এক মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথে মাইক্রোবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। তবে দুজন ছাড়া অন্যরা তেমন আহত হননি।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইবাড়ীয়া ইউনিয়নের স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিঠুন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!