শুক্রবার (২১ জুন) দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শহিদুল মন্ডল (২০)। তার বাবার নাম নুরাল মাঝি। শহিদুলের বাড়ি দাদশী ইউনিয়নের নিজাতপুর গামে। তিনি ডেকোরেশন মিস্ত্রির কাজ করতেন।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদুল একটি বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন। দুপুরে শহিদুলসহ আরো দুইজন ডেকোরেটর মালিকের মোটরসাইকেল নিয়ে বাড়িতে দুপুরের খাবার খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেল নিয়ে দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সবাই আহত হন। পরে হাসপাতালে নেয়ার পরপরই শহিদুল মারা যান।
রাজবাড়ী সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে। নছিমন চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।