শুক্রবার সকাল ৯টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে রেললাইন পার হওয়ার সময় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন ছকিনা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
.png)
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি হাবিবুর রহমান বলেন, ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।