ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনে হাঁটছিলেন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাক প্রতিবন্ধীর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২৬ মার্চ ২০২৪
রেললাইনে হাঁটছিলেন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাক প্রতিবন্ধীর
ফাইল ফটো

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে মো. ফজল মিয়া নামে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজল মিয়া ফরিদপুরের লক্ষ্মীপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি পূবাইল করমতলা এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

জানা যায়, সকালে রেললাইন ধরে হাঁটছিলেন ফজল মিয়া। এ সময় ট্রেন চলে এলে বাক প্রতিবন্ধী ফজল সরতে পারেননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিউর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!