শনিবার বিকেল ৫টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন দাস পার্বতীপুর পৌরশহরের নতুন বাজার খোলাহাটি রোড এলাকার নারায়ণ দাসের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন নয়ন। একসপ্তাহ চিকিৎসা শেষে দুইদিন আগে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় তাকে। শনিবার বিকেলে পার্বতীপুর-রংপুর রেলপথের ছোট বৃত্তিপাড়া এলাকায় লাইনে বসে ছিলেন নয়ন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
.png)
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল লালমনিরহাট এলাকা হওয়ায় তাদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।