নিহত ডাবলু ব্যাপারী জেলা শহরের টেপাখোলা এলাকার আব্দুল গণি ব্যাপারীর ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।
জানা গেছে, সকালে ডাবলু ব্যাপারী ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় রেললাইন পাড় হচ্ছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি সোমনাথ বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেললাইন পুলিশ পাঠানো হয়েছে। নিহত ডাবলু ব্যাপারী ভিক্ষাবৃত্তি করতেন, এছাড়া কানেও একটু কম শুনতেন। সকালে রেললাইন পাড় হতে গিয়ে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।