ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২ মার্চ ২০২৪
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত
ফাইল ফটো

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে কোনাবাড়ির খোলাপাড়া ও বেলা ১১টার দিকে কালিয়াকৈরের রতনপুর রেলগেট এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডোমার উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাব্বানী। তার কানে হেডফোন লাগানো ছিল। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Advertisement

অপরদিকে, সকাল ৭টার দিকে কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কোনাবাড়ি থানার এসআই সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে মরদেহ পাওয়া গেছে এজন্য রেলওয়ে পুলিশকে কবর দেওয়া হয়েছে।

জয়দেবপুর জংশন রেলওয়ে থানার এসআই শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!