ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রস্রাব করে রেললাইনে উঠতেই ট্রেনে কাটা পড়লেন যুবক

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
প্রস্রাব করে রেললাইনে উঠতেই ট্রেনে কাটা পড়লেন যুবক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. সাদেক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বারইয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদেক মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনে পাশে প্রস্রাব করতে যান সাদেক। প্রস্রাব শেষে রেললাইনে উঠতেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

Advertisement

জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু এর আগেই মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!