ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেভাবে নৌকায় প্রাণ হারালেন যুবক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২১ জুন ২০২৪
যেভাবে নৌকায় প্রাণ হারালেন যুবক
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে উত্তম কুমার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং হাওরের জিলুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত উত্তম কুমার বানিয়াচং উপজেলার আরিয়ামুগুর গ্রামের জিসু কুমারের ছেলে।

স্বজনরা জানান, উত্তম কুমার আজমিরীগঞ্জ থেকে নৌকাযোগে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হাওরে ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন মৃতের স্বজনরা।

Advertisement

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, উত্তম কুমার নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে মর্মে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে একটি নোটিশ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!