মৃত মাসুদ খলিফা পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা কৃষক লীগের সভাপতি ছিলেন।
জানা গেছে, দুপুরের দিকে নিজ বসতঘরে পানি তুলতে বৈদ্যুতিক মোটর চালু করতে সুইচ দিতে যান মাসুদ। এ সময় বৈদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পার্শ্ববর্তী অন্যান্য আত্মীয়-স্বজনরা এগিয়ে আসেন। পরে মাসুদকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।