নিহত মনির হোসেন মুরাদনগর উপজেলার টনকী ইউপির সোনারামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় শাকিল ও সাগর নামে আরো দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
রাজমিস্ত্রি মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেবেকা সুলতানা।
.png)
মোহনা আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা কালাম ও জুবায়ের জানায়, দুপুরে খাওয়া দাওয়ার পর নিহত মনির ও তার দুই সহযোগীরা একটি নির্মাণাধীন পাঁচতলা বিল্ডিংয়ের ছাদের রড তোলার কাজ করছিলেন। এ সময় বিল্ডিংয়ের সাথে থাকা পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক লাইনের সঙ্গে লোহার রড সংযোগ হয়ে এই ঘটনা ঘটেছে।
দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।