ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুক লাইভে এসে কষ্টের কথা জানিয়ে ফাঁস নিলেন রহিমা 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৭, ১৯ জুন ২০২৪
ফেসবুক লাইভে এসে কষ্টের কথা জানিয়ে ফাঁস নিলেন রহিমা 
রহিমা আক্তার

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে কষ্টের কথা জানিয়ে আত্মহত্যা করেছেন রহিমা আক্তার নামে এক গৃহবধূ।

মঙ্গলবার (১৮ জুন) ভোরে রাজশাহীর চারঘাট পৌর এলাকার হলের মোড়ের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রহিমা আক্তারের স্বামীর নাম সায়েম ইসলাম সাগর। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তারা পুঠিয়া উপজেলার বাসিন্দা।

চারঘাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, রহিমা আক্তারের বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হলে তিনি আরো একটি বিয়ে করেন। এতে একা হয়ে পড়েন রহিমা আক্তার। এ নিয়ে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

তিনি আরো জানান, মঙ্গলবার ভোরে তিনি ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি দুঃখের কথাগুলো বলেন। বাবা-মাকে নিয়ে অনেক কথাও বলেছেন তিনি। লাইভ শেষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে সকালে পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়। সেখান থেকে তার পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!