ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ঈদুল আজহা পালিত 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ১৭ জুন ২০২৪
আখাউড়ায় ঈদুল আজহা পালিত 
ছবি: ডেইলি বাংলাদেশ

ত্যাগের মহিমায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদুল আজহা পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী তারাগন ঈদগা মাঠে সোমবার সকাল সাড়ে ৮টায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের ইমামতি করবেন হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম। 

এদিকে, পৌর শহরের খড়মপুর, দেবগ্রাম, বড় বাজার, রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, কলেজ পাড়া, উপজেলা পরিষদ মাঠ, নারায়নপুর, মসজিদ পাড়া, শান্তিনগর, দুর্গাপুর উপজেলার আজমপুর, হিরাপুর, মোগড়া, কর্ণেল বাজার ও ছতুরা শরীফসহ এলাকার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  

এর আগে, বয়ানে ইমাম মাওলানা মুফতি মফিজুল ইসলাম বলেন, আল্লাহ মুসলিম উম্মাহর জন্য বিভিন্ন ইবাদত পালন করার নির্দেশ দিয়েছেন। এরমধ্যে ঈদুল আজহা অন্যতম। আজকের এই দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কেবল কোরবানি করতে হবে।

Advertisement

নামাজ শেষে দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আখেরাতের মুক্তি কামনা করার পাশাপশি বিগত মুসল্লিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!