বিজিবি জানায়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রিজের ওপর একটি ইজিবাইক থামানো হয়।
এ সময় ইজিবাইকটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। সেইসঙ্গে আটক করা হয় ওই ইজিবাইকের চালক মো. রাসেলকে। তিনি উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।
.png)
৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।