ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সামনেই ছাদ থেকে পড়ে প্রাণ গেল ছেলের 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ১৪ জুন ২০২৪
মায়ের সামনেই ছাদ থেকে পড়ে প্রাণ গেল ছেলের 
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সায়েম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই ছেলের মাসহ আরো কয়েকজন ছাদে ছিলেন।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড গোলাবাড়িয়া এলাকার আজমীর ভবনে এ ঘটনা ঘটে।

শিশু সায়েম বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ফাজিল মিয়ার বাড়ির নূর নবীর ছেলে। সে চৌমুহনী মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আজমীর ভবনের পাঁচ তলায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত।

Advertisement

জানা যায়, বিকেলে সায়েম আরো কয়েকজন শিশুসহ পাঁচতলা ভবনের ছাদে খেলতে যায়। তখন তার মা তার আরেক ভাইয়ের সঙ্গে মোবাইলে বিদেশে কথা বলছিলেন। সে সময় আরেক শিশু পা পিছলে ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। তাকে বাঁচাতে গিয়ে সায়েম মায়ের সামনে ছাদের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বেগমগঞ্জ থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, মায়ের সামনে ছাদ থেকে পড়ে ওই শিশু। এরপর তাকে চৌমুহনী বাজরের একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!