ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালের ছাদ থেকে লাফ দিলেন রোগী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ২৪ মে ২০২৪
হাসপাতালের ছাদ থেকে লাফ দিলেন রোগী
ছবি: সংগৃহীত

যশোরে চিকিৎসা নিতে এসে বেসরকারি হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছেন নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। তিনি যশোর সদরের কেফায়েত নগরের হানিফ বিশ্বাসের ছেলে।

শুক্রবার (২৪ মে) সকালে ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেইন গেটের সামনে মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃতের ভাই বিল্লাল হোসেন জানান, নুরুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। শুক্রবার সকালে তিনি ও তার মা তাকে মডার্ন ক্লিনিকে ডা. সালেমীর হোসেনের চেম্বারে নিয়ে যান। চিকিৎসকের জন্য অপেক্ষার সময় নুরুল ইসলাম সবার অগোচরে হাসপাতালের ছাদে চলে যান এবং সেখান থেকে লাফ দেন। পরে লোকজনের চিৎকার শুনে হাসপাতালের পেছনে গিয়ে দেখেন তার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ কুমার জানান, নুরুল ইসলামকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মারা যান।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নুরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন। ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!