কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান বলেন, রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় এক শিশু। পরে নুরুল আলম নামে এক স্থানীয় বাসিন্দা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, নিহত তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার কপালের ডান পাশে আঘাতের সামান্য চিহ্ন দেখা গেলেও তা অনেক দিন আগের। তার মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রিপিস। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
.png)