রোববার (১৯ মে) দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার রুহুলী মধ্য পাড়া গ্রামের শামসুল মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকালে কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ ঢালাই কাজের জন্য অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজে যান সুমন মন্ডল। তিনতলায় কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে সে নিচে পড়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
.png)
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন নির্মাণ শ্রমিকের কাজ করত। কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় কাজ করার সময় সে নিচে পড়ে যায়। পরে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।