ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে দুই ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ১৮ মে ২০২৪
রাঙ্গামাটিতে দুই ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র গ্রুপের হামলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার বড় হাড়িকাবার ভালেদি হাট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান বলেন, মরদেহগুলো রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

Advertisement

এর আগে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে উপজেলার বড় হাড়িকাবার ভালেদি হাট এলাকায় পিসিজেএসএস’র সশস্ত্র সদস্যদের হামলায় ইউপিডিএফ’র সশস্ত্র সদস্য বিদ্যাধন চাকমা তিলক (৪৫) এবং ধন্যমনি চাকমা (৩৫) নিহত হন।

ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা গণমাধ্যমেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য পিসিজেএসএস’র সশস্ত্র সদস্যদের দায়ী করেছেন।

ইউপিডিএফ’র মুখ্য সংগঠক অংগ্য মারমা বলেন, ১৯৯৮ সালের ইউপিডিএফ’র প্রতিষ্ঠাকালীন থেকে ২০২৩ এর ডিসেম্বর পর্যন্ত ৩৫৬ জন এবং চলতি বছরের ১৮ মে পর্যন্ত ৬ জনসহ মোট ৩৬২ জন তাদের কর্মী এবং সমর্থকদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য তিনি পিসিজেএসএস সন্তু গ্রুপ, পিসিজেএসএস এমএন লারমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপকে দায়ী করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!