বাকী বিল্লাহ সাদেকী মীরসরাইয়ের একটি মাদরাসার সাবেক আরবী প্রভাষক ছিলেন। এছাড়া সীতাকুণ্ডের একটি মসজিদে দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, দুপুরে কাজ করতে বাড়ির ছাদে উঠেন বাকী বিল্লাহ সাদেকী। কাজ শেষে লোহার সিঁড়ি বেয়ে নামার সময় পা ফসকে নিচে পড়ে মাথায় আঘাত পান তিনি। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, ‘হুজুরের মৃত্যুতে পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় বড়তাকিয়া বড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হুজুরকে দাফন করা হবে।’