এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গারটেক্স গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার গুদামটিতে এ আগুন লাগে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন চলছে নির্বাপণ কাজ। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে জানা যাবে।
.png)
ঝুটের গুদামটিতে গার্মেন্টসের বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঝুট কাপড় ও সুতা থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে গুদামের চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকল কর্মীদের।