ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারখানার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৬, ২০ মে ২০২৪
কারখানার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

গাজীপুরে কোনাবাড়ী থানাধীন একটি পোশাক কারখানার ১০তলার ভবনের ছাদ থেকে পড়ে নীলা খাতুন (৩০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) দুপুরে সিটি কর্পোরেশনের জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত নীলা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর থানার মানিকদাইড় এলাকার লিটন মল্লিকের মেয়ে।

Advertisement

জানা যায়, জরুন এলাকায় বাসা ভাড়া থেকে নীলা খাতুন ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন। দুপুরে তিনি ঐ কারখানার ১০তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নীলা খাতুনকে মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন জানান, কারখানার ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ঐ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে কি কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!