ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষি গবেষণা কেন্দ্রে মিলল নিখোঁজ শ্রমিকের লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ১৩ জুন ২০২৪
কৃষি গবেষণা কেন্দ্রে মিলল নিখোঁজ শ্রমিকের লাশ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র থেকে আবু মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে ঐ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, আবু মিয়া  উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নুরপুর এলাকার আমির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

রামগড় থানার ওসি মো. মনির হোসেন জানান, বুধবার সকাল ১০টার দিকে টাওয়ার টিলা পোস্টে কাজে যান গবেষণার কেন্দ্রের শ্রমিক আবু মিয়া। দুপুরের পর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। পরে বৃহস্পতিবার সকালে জঙ্গলে লাশ পাওয়া যায়।

Advertisement

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ লাশের সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!