জানা গেছে, উপজেলার বাহাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পরপর কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে আটকা পড়ে। পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ স্কুলের পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেন রয়েছে।
তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এ মাঠটি ব্যবহার করে থাকেন। কিন্তু গত কয়েক দিনের সৃষ্ট জলাবদ্ধতায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাইকে পানি ডিঙিয়ে চলাফেরা করতে হচ্ছে। এতে দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের।
.png)
স্থানীয় হিরা আকন্দ জানান, ঐতিহ্যবাহী বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিগত ১০-১৫ দিন ধরে বৃষ্টির পানি জমে আছে। পানি রেব হওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে মাঠে স্কুলের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও চলাফেরাসহ বিকেলে ফুটবল প্র্যাকটিস ইত্যাদি সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি।
বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন বলেন, মাঠের পানি নিষ্কাশনের জন্য ড্রেন ছিল। সম্প্রতি নতুন একটি রাস্তা হওয়ায় ড্রেনটি বন্ধ হয়ে যায়। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করে দ্রুতই সমস্যা সমাধান করা হবে।
বাহাদিয়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.আসাদুজ্জামান (আসার ডিলার) বলেন, দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।