ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানি নেই সোনাগাজী হাসপাতালে, দুর্ভোগ চরমে

আব্দুল্লাহ আল মামুন, ফেনী
প্রকাশিত: ১০:৪১, ১৬ এপ্রিল ২০২৪
পানি নেই সোনাগাজী হাসপাতালে, দুর্ভোগ চরমে
ছবি: ডেইলি বাংলাদেশ

*হাসপাতালে দুর্গন্ধে টেকা দায়
*রোগীদের দুর্ভোগ চরমে
*বার বার বলার পরও সমাধান হচ্ছে না
*সমাধানে নেই কোনো উদ্যোগ

পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে পানি নেই ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পর্যাপ্ত পানি ব্যবহার করতে না পারায় টয়লেটের দুর্গন্ধে হাসপাতালে টেকা দায় হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) থেকে খাওয়ার ও ব্যবহারের পানি নেই। বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ রোগীদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পানির লাইনটি পুরোনো হয়ে যাওয়ায় বার বার নষ্ট হচ্ছে। এ বিষয়টি সিভিল সার্জন অফিসও অবগত আছে। ইঞ্জিনিয়ারকে বলা হলেও সময়মতো না আসায় ঠিক করা যাচ্ছে না।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা ঈদুল ফিতরের দিন থেকে খাবারের পানি ও টয়লেটে পানি না পাওয়ার টয়লেটে ব্যবহারের জন্য বাইরে থেকে বোতলে করে পানি নিয়ে প্রবেশ করেন। পর্যাপ্ত পানি ব্যবহার করতে না পারায় টয়লেটের দুর্গন্ধে হাসপাতালে টেকা দায় হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর অভিভাবক সাদ্দাম হোসেন বলেন, ঈদের দিন থেকে হাসপাতালে আছি। এখানে বেশির ভাগ রোগী দরিদ্র। তাদের এমনিতেই কষ্টের শেষ নেই। এখন আবার পানির সংকট। এ কষ্ট মনে হয় দেখার কেউ নেয়।

রোগীদের দুর্ভোগআয়া বিবি রানী দাস বলেন, ১৪ এপ্রিল ২টার দিকে হাসপাতালে আসি। ৩টার দিকে টয়লেটে যাওয়ার পর পানি না পাওয়ায় কয়েকজন নার্সকে জিজ্ঞেস করলে তারা বলে পানির বিষয়ে কিছুই জানে না।

রোগী বিবি ছকিনা বলেন, ১৩ এপ্রিল হাসপাতালে ভর্তি হই। সেদিন থেকেই পানি পাইনি। পানি না থাকায় বাইরে থেকে ক্রয় করে টয়লেটের কাজে ব্যবহার করছি। অনেকে হাসপাতাল থেকে বহু দূরের পুকুর থেকেও পানি এনে ব্যবহার করছেন।

স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, পাম্প নিয়ে কাজ করছি, যেন এটিকে নতুনভাবে স্থাপন করা যায়। ঈদের দিন আমাকে জানানো হয়েছে পানির সমস্যার কথা। কিন্তু ঈদের ছুটির কারণে সব বন্ধ থাকায় লোকজন পাওয়া যায়নি। মঙ্গলবার নতুনভাবে লাইন বসিয়ে পানি সমস্যা সমাধানের জন্য কাজ চলবে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ জানান, পানি সংকটের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বার বার বলার পরও সমাধান হচ্ছে না। এ বিষয়ে আমি মর্মাহত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!