ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ গ্রেফতার ৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪০, ১০ জুন ২০২৪
আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ গ্রেফতার ৫
আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ গ্রেফতার ৫

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী বলে দাবি র‌্যাবের। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।

সোমবার (১০ জুন) দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা জামিলুল হক।

Advertisement

তিনি বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প ৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। যা এখনো চলমান রয়েছে। অভিযানে এ পর্যন্ত আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণও উদ্ধার করা হয়।

অভিযানের ব্যাপারে সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের রামুস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব কর্মকর্তা জামিলুল হক।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!