শুক্রবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে এ সংঘর্ঘের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭২ ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা শওকত আলী। বাকিদের নাম-ঠিকানা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
জানা যায়, গত রাতে উখিয়ার ৩, ৪ ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোচরা বাজারসহ বিভিন্ন এলাকায় আরএসও, সাধারণ রোহিঙ্গা ও এপিবিএন সদস্যদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত রোহিঙ্গারা ক্যাম্প-৪ এর ই-ব্লকে আরএসও সদস্যদের ২৫টি ঝুপড়ি ঘর ভাঙচুর করে। এছাড়া সন্ত্রাসীদের প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয়।
উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষের কথা শুনেছি। বেশ কয়েকজনক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।