শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার পালংখালীর থাইংখালী তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
.png)
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানার চেষ্টা চলছে।
এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে প্রায় ২৫০টি বসতবাড়ি, দোকানপাট এবং অন্যান্য কেন্দ্র পুড়ে যায়।