ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ৭ জানুয়ারি ২০২৪
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে ১৫-২০টি ঘর পুড়ে গেছে।

শনিবার রাতে কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা কমিউনিটি নেতা হামিদ উল্লাহ বলেন, রাত ১টার দিকে আরসা সন্ত্রাসীরা ৫ নম্বর ক্যাম্পে ঢুকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ১৫ থেকে ২০টি ঘর পুড়ে গেছে।

Advertisement

১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ১৫ থেকে ২০টি ঘর পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!