ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বেনাপোল এক্সপ্রেসে আগুন: শিশুসহ ৪ মরদেহ ঢামেক মর্গে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪, ৬ জানুয়ারি ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে আগুন: শিশুসহ ৪ মরদেহ ঢামেক মর্গে
ঢামেক হাসপাতালে উদ্ধার হওয়া মরদেহ

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত পোনে ১টায় দিকে মরদেহগুলো ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা রেলওয়ে থানার এসআই সেতাফুর রহমান জানান, চারটি মরদেহ হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একটি শিশুর মরদেহ রয়েছে বলে বোঝা যাচ্ছে। বাকি দুটি মরদেহ পুরুষ নাকি নারীর, সেটি বলা যাচ্ছে না। দুটি মরদেহের দাবিদার পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করে তারপর সেগুলো হস্তান্তর করা যাবে।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চারটি মরদেহেই সম্পূর্ণ পুড়ে গেছে। এগুলো জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া মরদেহের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!